- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সড়ক দূর্ঘটনা রোধে সিলেটে শতাধিক শিক্ষার্থীর মানববন্ধন
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা আহত হওয়ার প্রতিবাদে সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় রোববার (৩০ নভেম্বর) দুপুরে শতশত শিক্ষার্থী মানববন্ধন করেছে। ব্যস্ততম এ সড়কে নিরাপদ চলাচলের দাবি জানাতে মুহিবুর রহমান একাডির শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে দেখা যায়- “নিরাপদ সড়ক চাই, এখনই চাই”, “যানবাহনের নিচে আমরা মরতে চাই না”, “হেলমেট ছাড়া নয়, জীবনের ঝুঁকি নয়”, “অভিভাবক-শিক্ষার্থীর এক দাবি, নিরাপদ সড়ক চাই”সহ অসংখ্য প্ল্যাকার্ড।
মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তায় পাড়াপাড়ের সময় শিশু ও পথচারীদের সহযোগিতা করা চালকদের দায়িত্ব। ব্যস্ততম এই সড়কে ট্রাফিক পুলিশ জোরদার করা জরুরি। রাস্তায় চলাচলের সময় চালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। একটু অসতর্কতা যে কারো জীবন কেড়ে নিতে পারে। গাড়িচলকদের উচিত পথচারীরা রাস্তা পার হওয়ার সময় গতি কমানো এবং থামিয়ে দেওয়া। তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি স্কুল, কলেজ সময় রাস্তায় অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা উচিত। সড়কে সচেতনতা বাড়াতে নিয়মিত ক্যাম্পেইন পরিচালনারও দাবি জানান।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, এ এলাকায় প্রতিদিনই যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। স্কুল-কলেজগামী শিশুদের জন্য এ সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত জেব্রাক্রসিং, স্পিডব্রেকার স্থাপন, নিয়মিত পুলিশ মোতায়েন এবং সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী, শিক্ষক রাসেল আহমদ। এছাড়াও বিদ্যালয়ের শত শত শিক্ষাথীরা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফাজিলচিশত এলাকায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন সরকারি মহিলা কলেজের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা ওয়াজিফা কবির আয়াত (৮) ও আমায়া কবির (৬)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে গুরুতর আহত শিক্ষক ফৌজিয়া আক্তার ও তার বড় মেয়ে ওয়াজিফা সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর