- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম বলেছেন, জ্বালানি খাত একটি দেশের কৌশলগত ভিত্তি। এখানে কর্মরত প্রতিটি কর্মকর্তা শুধু একটি অফিসের দায়িত্ব পালন করেন না, তারা দেশের উন্নয়ন, শিল্পায়ন ও জনগণের জীবনের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখেন। তাই দায়িত্বে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। আপনাদের পেশাদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি আন্তরিকতা এই প্রতিষ্ঠানের মান নির্ধারণ করবে। যারা নতুন চাকুরী জীবন শুরু করেছেন আপনারা সত্যিই ভাগ্যবান। আপনারা এমন একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন, যে প্রতিষ্ঠানে কোন দূর্নীতি নেই। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড জনগণের সেবার মাধ্যমেই সুনাম অর্জন করে যাচ্ছে।
তিনি বলেন, জ্বালানি ও জ্বালানি-সম্পদ খাতে স্বচ্ছতা, সততা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। নতুন প্রজন্মের কর্মকর্তাদের আধুনিক জ্ঞান, নৈতিকতা ও নিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) সিলেটের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জেজিটিডিএসএল প্রশাসন ডিভিশনের আয়োজনে ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজিটিডিএসএল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান বলেন, জেজিটিডিএসএল দেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস বিতরণ প্রতিষ্ঠান। নতুন কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে যোগদান করে শুধু চাকরিতে প্রবেশ করেননি, তারা দেশের জ্বালানি নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাই প্রত্যেককে সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর