- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» যে কারণে সিলেট মহানগর পুলিশের ৬ থানার ওসি রদবদল
প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)মু. মাসুদ রানা (পিপিএম–সেবা) স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়। নগরজুড়ে চলমান আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা, থানাগুলোর সামগ্রিক কার্যক্রমে গতি আনা এবং মাঠপর্যায়ে তদারকি বাড়াতে এসএমপির এই রদবদল করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায় বদলি করা হয়েছে। শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায় বদলি করা হয়েছে। জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে। মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে এবং দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাদিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। নির্বাচন সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং থানাগুলোর কার্যক্রমে দ্রুততা ও কৌশলগত দক্ষতা বাড়াতে এই রদবদল করা হয়েছে।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার