- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে
- বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির
- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
- সিলেটে কোথায় কখন ঈদের জামাত
» ৫ দফা দাবিতে ৮ দলের শনিবারের বিভাগীয় সমাবেশ সফল করুন-মুহাম্মদ ফখরুল ইসলাম
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও জুলাই সনদের আইনী ভিত্তি না হওয়া জাতির জন্য দুঃখজনক। জামায়াতসহ ৮ দল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গিাকারাবদ্ধ। তাই জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আমরা এখনো রাজপথে রয়েছি। আমাদের জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে ৮ দলের আজকের (শনিবারের) সমাবেশ সফলে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে শনিবারের ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার বিকেলে শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর উপশহর এলাকায় পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
অপরদিকে শুক্রবার বিকেলে শাহপরান থানা পূর্ব জামায়াতের উদ্যোগে শাহপরান গেইট এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।
এদিকে শুক্রবার পৃথক সময়ে সিলেট সদর উপজেলা, জালালাবাদ থানা, বিমানবন্দর থানা, কোতোয়ালী পশ্চিম থানা ও দক্ষিণ সুরমা থানার উদ্যোগে পৃথক পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, জালালাবাদ থানা আমীর মাওলানা আলা উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল ইলাম মফিক, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান প্রমূখ।
সর্বশেষ খবর
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর