- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» প্রতিহিংসা নয়, উন্নয়নই হবে মূল অগ্রাধিকার: শিশির মনির
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির বলেছেন, বিজয়ী হলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রাজনৈতিক ভিন্নমত থাকলেও প্রতিদ্বন্দ্বীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে একসঙ্গে কাজ করা হবে। বকাবকি বা শত্রুতা নয় আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য দূর হবে। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে সকল পক্ষ মিলেই সিদ্ধান্ত নেবে।
শুক্রবার বিকেলে দিরাই থানা পয়েন্টে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত যুব ও গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাওরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাওরের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষা করে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতিটি গ্রামের সঙ্গে অন্য গ্রামের সংযোগ নিশ্চিত করা হবে।
প্রবাসী নির্ভরতা কমানোর পরিকল্পনা উল্লেখ করে তিনি আরও বলেন, এলাকায় শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যাতে মানুষকে আর প্রবাসে গিয়ে প্রতারিত হতে না হয়।
তিনি নির্বাচনী ইশতেহার উপস্থাপন করে দিরাই-শাল্লাকে একটি “স্মার্ট এলাকা” হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিরাই পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কদ্দুসের সভাপতিত্বে ও জামায়াত নেতা রেজাউল করিম ও সাংবাদিক ইমরান হোসাইন যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি আবু সাদিক কায়েম।
এছাড়া বক্তব্য রাখেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও শাহিনুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুরুদ্দীন, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আলম, শাল্লা উপজেলা জামায়াতের সভাপতি হাফিজ নুরুল আলম সিদ্দিকী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, শিক্ষক পীযুষ চন্দ্র, ছাত্রনেতা পংকজ দাস, জুলাই যোদ্ধা ওবায়িদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিরাই-শাল্লার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর