- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» ৫ দফা আদায়ের দাবীতে নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের মতবিনিময় সভা
প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেছেন, জাতীয় নির্বাচনকে অর্থবহ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে জনগণের সরাসরি মতামত গ্রহণের কোনো বিকল্প নেই। তাই নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সময়ের দাবি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্র পরিচালনায় ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এই ৫ দফা শুধু নেজামে ইসলাম পার্টির নয়, এটি দেশের শান্তিকামি মানুষের প্রত্যাশার প্রতিফলন।
শনিবার (০৬ ডিসেম্বর) রাতে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের উদ্যোগে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন এবং ৫ দফা আদায়ের দাবীতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুজ্জাম্মিলহক তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ।
সভাপতির বক্তব্যে মাওলানা মুজ্জাম্মিলহক তালুকদার বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য ও মূল্যস্ফীতির চাপে জনগণ দিশেহারা। এ অবস্থায় দেশের ভবিষ্যৎ রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে জনগণের অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সিদ্ধান্তই হবে দেশের চূড়ান্ত পথ নির্ধারণ—এ বার্তা সরকারসহ সব মহলে পৌঁছে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা এহতেশামুল হক সাখী, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী হোসাইন খান রাগুবী, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুয যামান, ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সদস্য হাফিজ কাজী শামীম, সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক ক্বারী মৌলভী মোশাররফ হোসাইন।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে হাফিজ জামিরুল ইসলামকে আহ্বায়ক ও হাফিজ জুনাইদকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মদ হাব্বান আহমদ, হাফিজ নুমাইর, মোহাম্মদ যুবাইর, মো. কামরুল ইসলাম, হাফেজ মিফতাহ, হাফেজ মুয়াজ ইসলাম, হাফেজ নুবাইয়র, মো. ইবরাহীম। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর