- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান
- সিলেট টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- মুক্তাদীরের ইশতেহার ঘোষণাপত্র-সিলেটের মানুষের স্বপ্ন পূরণের দলিল’
- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
» সিলেটবাসীর প্রতিনিধি হয়ে উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে চাই–খন্দকার আব্দুল মুক্তাদির
প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আজন্ম দিলেটবাসীর পাশে আছি, আমৃত্যু সিলেটবাসীর সেবক হিসেবে পাশে থাকতে চাই। উন্নয়ন, সংস্কার, রাজনীতি- সবকিছুতে আমার কাছে সবার আগে সিলেট। সকল ক্ষেত্রেই বিগত দেড় যুগ সিলেটবাসী উন্নয়ন বঞ্চিত। সিলেটবাসীর প্রতিনিধি হয়ে সেই বঞ্চনার অবসান ঘটাতে চাই। তিনি (১১ ডিসেম্বর) বৃহষ্পতিবার সিলেট নগরীর শিবগঞ্জ থেকে টিলাগড় এবং নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে এসব কথা বলেন।
খন্দকার আব্দুর মুক্তাদির বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় গেছে তখনই সিলেটবাসীর উন্নয়ন উপহার পেয়েছে। এবারো এর ব্যতিক্রম হবেনা। তিনি বলেন, দল হিসেবে বিএনপি সব সময় সিলেটের ব্যবসায়ীদের পাশে থেকেছে। সিলেটে যাতে বিনিয়োগ ও ব্যবসায়ী বান্ধব পরিবেশ বজায় থাকে, সেটি নিশ্চিত করতে আমি আমার অবস্থান থেকে সব সময় কাজ করে যাব।
গণসংযোগ ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, নিহার রঞ্জন পুরকায়স্থ, সাইফুল্লাহ খালেদ, আব্দুর রকিব তুহিন, ২০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কয়েস, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর