- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেট ৬ : এমরান চৌধুরী ব্যতিক্রম, ব্যানার ফেস্টুন অপসারণে নিজেই মাঠে
প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্থাপন করলেন ব্যতিক্রমী দৃষ্টান্ত। নির্বাচন কমিশনের নির্দেশনা পালনে নিজেই নেমেছেন মাঠে। অপসারণ করছেন নিজের ছবি-নামসম্বলিত ব্যানার-ফেস্টুন।
এসময় তিনি বললেন- নির্বাচন কমিশনের সব নির্দেশের প্রতি বিএনপির প্রার্থীরা শ্রদ্ধাশীল। ১৭ বছর পর দেশে নির্বাচনের পরিবেশ এসেছে। সেই পরিবেশকে পুরোপুরি সুষ্ঠু করে তোলা আমাদের সবার দায়িত্ব। তাই আমার দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, সবাই নির্বাচন কমিশনের আদেশ-নিষেধ মেনে চলবেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমআর নামাজ শেষে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে নিজের সমর্থনে টানানো ব্যানার-ফেস্টুন নিজে অপসারণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে বিভিন্ন স্থানে তাঁর এই ব্যতিক্রমী কর্মসূচি চলবে বলে জানা গেছে।
এদিকে, এমরান চৌধুরীর এমন কার্যক্রমের প্রশংসা করছেন সিলেট-৬ আসনের সচেতন বাসিন্দারা। তারা বলছেন- সব প্রার্থী যদি এমরান চৌধুরীর মতো এভাবে এগিয়ে আসেন তবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অন্যরকম এক নির্বাচনি পরিবেশ তৈরি হবে। জেলার অন্যগুলোর জন্য সিলেট-৬ হবে দৃষ্টান্তমূলক।
এর আগে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে সভা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপঞ্জের প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো চক্রান্তে কাজ হবে না, আগামী নির্বাচনে সিলেট-৬ আসনে ধানর শীষের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ভাদেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সাহেদ আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক শরিফ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা হোসাইন আহমদ, কামাল আহমদ, আব্দুল হামিদ, শিমুল আহমদ, আহমদ হাম্মাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজিজুল হক স্বাপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তানভির জাহান স্বাপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন আহমদ, ইমাদুর রহমান এবং তানিম আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর