- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ-মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্থে আমরা আচরণবিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তফসিল ঘোষণার সাথে সাথে দেশে নির্বাচনী আচরণবিধি কার্যকর শুরু হয়েছে। নির্বাচন কমিশন ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সাথে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানও আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমি নিজে উপস্থিত থেকে আমার বিলবোর্ড ও ব্যানার অপসারণ শুরু করেছি। আমাদের সর্বস্তরের জনশক্তিকে নিজ নিজ এলাকায় থাকা সকল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোষ্টার অপসারণের অনুরোধ জানিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই সিলেট-১ (মহানগর ও সদর) আসনে দাঁড়িপাল্লার সকল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হবে।
তিনি শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় নিজ উদ্যোগে বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। এছাড়া তিনি শুক্রবার দিনভর বিভিন্ন এলাকায় বিলবোর্ড-ব্যানার অপসারণ ও গণসংযোগ কর্মসূচীতে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও শাহপরান পশ্চিম থানা আমীর শাহেদ আলী প্রমূখ।
বিলবোর্ড অপসারণ ও গণসংযোগ কালে মাওলানা হাবিবুর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে শুধু নিজ দলের প্রতীকের বিজয় নয়, জুলাই সনদের আইনী ভিত্তির জন্য গণভোটে ‘হ্যা’ কে বিজয়ী করতে হবে। এজন্য ভোটারদের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর