- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন কালে খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক :::সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাক হনাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা ঘুমিয়ে থাকা নিরীহ জাতির উপর গণহত্যা চালানোর পর তৎক্ষালিন মেজর জিয়াউর রহমান দীপ্ত কণ্ঠে মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে একজন বীর সেনানায়ক হিসেবে শহীদ জিয়াউর রহমান যে সাহসী নেতৃত্ব ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা ছাড়া স্বাধীনতার ইতিহাস পূর্ণতা পায় না। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধকে সংগঠিত ও বেগবান করেছিল। মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সেনানায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে মুক্তিবাহিনী যে সশস্ত্র সংগ্রাম গড়ে তুলেছিল, তার কৌশলগত দিকনির্দেশনা ও সামরিক শৃঙ্খলাই বিজয়কে ত্বরান্বিত করে। এই দুই মহান নেতার অবদান ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর ও সদর বিএনপির পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা শুধু অর্জন করলেই শেষ নয় তা রক্ষা করাও এক বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আপোষহীন ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বেই স্বাধীনতার চেতনা বারবার পুনরুজ্জীবিত হয়েছে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন নতুন প্রজন্মের কাঁধে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক। তার রাষ্ট্র সংস্কারের দর্শন ও জনগণকেন্দ্রিক রাজনীতি মুক্তিযুদ্ধের আদর্শকে আধুনিক বাস্তবতায় রূপ দেওয়ার পথ দেখাচ্ছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করব, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করব এবং একটি গণতান্ত্রিক, সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকব।- এবারের বিজয় দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বদরুদ্দোজা বদর, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব আফসর খান, তারেক আহমদ খান, লুতফুর রহমান মোহন, জাকির মজুমদার প্রমুখ।-বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর