- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-তামাবিল সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় এবং দুপুর ১২টার দিকে হরিপুর সাত নম্বর কূপের সামনে দুর্ঘটনাগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জাফলং যাওয়ার পথে হেমু করিচর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় বাসের হেলপার জিহাদ (২০) নিহত হন। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন।
অন্যদিকে দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর সাত নম্বর কূপের সামনে একটি হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে থাকা একটি চা দোকানের সামনে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার