- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান
- বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার
- সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
- কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল
» ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই আরিফুল হক- হাকিম চৌধুরী
প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার
গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে গোয়াইনঘাটে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। একেই মঞ্চে দুই চৌধুরী ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এখন থেকে আরিফুল হক কে সমর্থন দিলেন জননেতা আব্দুল হাকিম চৌধুরী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্তরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুবু আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমিসহ আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমরা সবাই ধানের শীষের খাদিম এটাই আমাদের বড় পরিচয়। আমি সাধারণ কর্মি হিসেবেই আমাদের দলীয় প্রতিক ধানের শীষের জন্য মনোনীত হয়ে এসেছি। বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিশাল একটি পরিবার। নির্বাচন আসলে আমরা অনেকেই মনোনয়ন চাই। সংসদ সদস্য পদপ্রার্থী হতে চাই। কিন্তু দল একজনকেই মনোনয়ন দেয়। মনোনয়ন বঞ্চিত আব্দুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিনও বিএনপির যোগ্য পদপ্রার্থী। তারা আমার ভাই, আমার এই মনোনয়ন শুধু আমার নয় এটা তাদের এবং আমরা সবার। আসন্ন ত্রয়োদম জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সমর্থন দিয়ে আমাদের দলীয় প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে হবে। প্রতিদ্ধন্ধি কাউকেই ছোট ভাবার কোন অবকাশ নাই। ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বিএনপির মনোনীত পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান একদিন পরই দেশে ফিরছেন,তিনি দেশে ফিরে আসলেই বিএনপি সারা দেশে আরও জেগে উঠবে,সবাই আরও উজ্জীবিত হয়ে বিএনপি তথা ধানের শীষের জন্য কাজ করবে। অনুষ্ঠানে সমবেত বিএনপির নেতাকর্মীদের চোখকান খোলা রেখে বিএনপির বিজয় নিশ্চিত করতে আহবান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন,আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর এখানকার উন্নয়ন চিত্র বদলে দেয়ার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতা ও মূল্যবান ভোটে বিজয়ী হওয়ার এক বছরের ভিতরে গোয়াইনঘাটের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন করবো।
অনুষ্ঠানের প্রধান বক্তা গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরি বলেন, আমিও সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দল আরিফুল হক চৌধুরী কে ধানের শীষের মনোনয় দিয়েছে। যেহেতু দলের উর্ধ্বে কোন ব্যক্তি নয় তাই আমরা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আরিফুল হক চৌধুরী তথা ধানের শীষের সমর্থনে এক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি দৌলত হাসান ফয়েজ, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজান সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য মাসুক আহমদ, খোরশেদ আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতিকুর রহমান, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুর রব, লেংগুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন,
সদস্য সচিব বিলাল উদ্দিন প্রমুখ।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফসহ সাবেক জনপ্রতিনিধিদের গণসংযোগ
- গুপ্ত’রা চরিত্রহীন বেঈমান মোনাফেক গাদ্দার, এরা রাষ্ট্র সমাজের ক্যান্সার
- বিরামহীন প্রচারণা অব্যাহত গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন খন্দকার মুক্তাদির
