- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা সর্বত্র পৌছে দিতে হবে : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা দেশে শান্তি ও ঐক্য চাই। দেশের স্বার্থে সর্বত্র তাঁর (তারেক রহমান)’র শান্তি ও ঐক্যের বার্তা পৌছে দিতে হবে। মানুষের স্বার্থে গৃহিত বিএনপি ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যে কোনো মূল্যে এ দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে সকল বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক- যে কোনো বয়স, যে কোনো শ্রেণি, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ হোক না কেনে তাদের সবার জন্য শান্তিময় দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাঁর এই শান্তি ও ঐক্যের বার্তা গুলো সবার কাছে পৌছে দেয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি রবিবার (২৮ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরুণ সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী মকসুদ আহমদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আব্দুল জাহির।
৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক এস এম আব্দুল গফুর মান্নার পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্রম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক মিয়া, বিএনপি নেতা মো. ইন্তাজ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মো. মনর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. কয়েস মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক মো. ফয়সল মিয়া, সেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার মিয়া বিএনপি নেতা মো. কুতুব উদ্দিন প্রমুখ।Ñবিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর