- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» দোয়া মাহফিল শেষে সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল
প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২৫ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিলেট জেলার ৬টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীগণ। সোমবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে এক যোগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন জামায়াত প্রার্থীগণ।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত ১১ দলের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। শেষ দিনে সকল প্রার্থীগণ মনোনয়ন জমা দিয়েছেন। তবে আসন সমঝোতা হলে নির্ধারিত আসনের জামায়াতের প্রার্থীগণ মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। তাই সবাইকে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জোটভুক্ত দলসমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল শেষে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রার্থীগণ পৃথকভবে মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রার্থীদের মধ্যে থেকে সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ সিলেট জেলা ও মহানগর দায়িত্বশীল, স্ব স্ব এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর