- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
- সিলেটে কোথায় কখন ঈদের জামাত
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
- শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ
- নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী
- প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক
» সিলেটে কুয়াশা আরও বাড়বে : সড়ক , বিমান ও নৌ পরিবহনে সতর্কতা
প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট ও মৌলভীবাজার জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, রাত থেকে সকালের কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সিলেট ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। তবে কুয়াশার কারণে এলাকায় শীতের অনুভূতি বজায় থাকবে।
বৃহস্পতিবার সিলেট অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন।
এছাড়া আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত এবং ১ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
