- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» জনতার অধিকার প্রতিষ্ঠার রাজনীতিই বিএনপির অঙ্গীকার :আব্দুল কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার

বিএম নিউজ :সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ ও জনগণের অংশগ্রহণভিত্তিক। তারেক রহমান জনগণের শক্তিকে ভিত্তি করে ভবিষ্যৎ নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন—এবং দেশের মানুষ তাঁর ওপর আস্থা রাখছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় ঐক্যবদ্ধ সিলেটবাসী সমর্থন জানাচ্ছে।
শনিবার (২ আগস্ট) বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের সঙ্গে কোনো আপস নয়—এটাই বিএনপির সুস্পষ্ট অঙ্গীকার। ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায়।নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে—এটাই জনআকাঙ্ক্ষা।তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তনের নয়, বরং ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা প্রতিরোধে দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন।তিনি শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ শহীদদের রক্তঋণে গড়া। তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করেই আমাদের এগিয়ে যেতে হবে।
অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, সকল নাগরিকের সমান অংশগ্রহণ, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির অন্যতম লক্ষ্য। নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষা ও দক্ষতায় সক্ষম মানবসম্পদ গড়েই আমরা একটি সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এনায়েত হোসেন রুহেলের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ্ ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির মাহবুব আলম, শাহীন আলম, আফতাব উদ্দিন ও আশরাফুল আলম বাহার। উপজেলা বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান টিপু, সাহেদ আহদম মেম্বার, সহ সাধারণ সম্পাদক সাজু আহমেদ খান, সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
