- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান
- বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার
- সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
- কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল
» নতুন প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে-গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়তে চাই, মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ, জনগণও মনে করবে দেশের ভিতরে তাঁরা নিরাপদ-শান্তিতে রয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের অঙ্গীকার।
( ১১জানুয়ারী-২০২৬) গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পৃথক দোয়া মাহফিল অনুষ্টানে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, নতুন প্রজন্মের জন্য নিরাপদ-বাসযোগ্য, সুন্দর পরিবেশ-নতুন বাংলাদেশ গড়ে তোলা, বর্তমান প্রজন্ম ও রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, নিরাপদ-শান্তির রাষ্ট্র গড়ে তুলতে না পারলে মহান আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে তেমনি, নতুন প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। পৃথক দোয়া মাহফিল অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হুসেন আহমদ, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, ৪ নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকারিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন জমিয়তে উলামা ইসলাম’র সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের, গোয়াইনঘাট উপজেলা উলামা দলের যুগ্ম সদস্য সচিব রফিক উদ্দিন, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি সাহাব উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির মো: কবির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল ইসলাম বুধু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিবুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস মেম্বার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। -বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
