- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» কবে চালু হবে-সিলেটের কুমারগাঁও গ্রিডের পাওয়ার স্টেশন
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: এ সপ্তাহে চালু হতে পারে সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। এমনটাই জানিয়েছেন কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য।
কুমারগাঁও গ্রিড সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৯ দিন ধরে বন্ধ আছে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। তবে এই পাওয়ার স্টেশনের মেরামতের কাজ চলমান আছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি টিম এসে পাওয়ার স্টেশনের বিভিন্ন পরীক্ষা করছেন।
কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য বলেন, পাওয়ার স্টেশনের কাজ চলছে। ঢাকা থেকে টিম এসেছে। এখন টেস্টিং এর কাজ চলছে। সব টেস্টিং শেষ হলে এবং সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি এ সপ্তাহের ভিতরে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশনটি চালু করতে পারব।
প্রসঙ্গত, কুমারগাঁও গ্রিড থেকে সিলেট, মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় সিলেটে এখন শুধু জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)।
তাই বিগত প্রায় ১০ দিন ধরে সিলেটে বেড়ে গিয়েছিল লোডশেডিং। তাপমাত্রাও ছিল বেশি। তখন বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, বিদ্যুৎ কেন্দ্র সচল হওয়ার পূর্ব পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে। তবে কয়েকদিন যাবত দিনভর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। এতে লোডশেডিংও কিছুটা কমেছে।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী