- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
গোয়াইনঘাট প্রতিনিধি::: বাল্যবিবাহ, শিশুশ্রম, শিক্ষা থেকে ঝরে পড়া, অপুষ্টি ও ক্ষুধার মতো সামাজিক সমস্যাগুলো শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এসএমসি সদস্যদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শিশু শিল্পীদের পরিবেশিত নাটিকার মাধ্যমে সমাজে বিদ্যমান বাল্যবিবাহের কুফল, শিশুশ্রমের ভয়াবহতা, অপুষ্টি ও ক্ষুধার প্রভাব এবং শিক্ষা থেকে ঝরে পড়ার দীর্ঘমেয়াদি নেতিবাচক দিকগুলো বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়। নাটিকার প্রতিটি দৃশ্যে শিশুদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার গুরুত্ব ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।
পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ছামিউল আলমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আলী আফজলের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির পোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির শিশু সুরক্ষা অফিসার আন্তনি রংদি, বিদ্যালয়ের শিক্ষক হররুপ, কামাল আহমদ, খাদিজা বেগম, শিক্ষার্থী আঁখি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে শিশুদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ সম্ভব।
আয়োজকরা জানান, শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর