- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর গ্রামবাসীর হামলা, সংঘর্ষে আহত ৭
প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যও রয়েছেন। আহতদের সবাইকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নিজপাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের টিপরাখলা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবি ও গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অন্তত ১০-১৫ রাউন্ড গুলি চালায়।
খবর পেয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা, তদন্ত কর্মকর্তা উসমান গনি এবং অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাত ১২টার দিকে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বিজিবি সদস্যরা হাসপাতাল ত্যাগ করেন।
গুলিবিদ্ধ আতিক (২২), নুরনবী মিয়ার পুত্র এবং বিজিবি সদস্য সাহাঙ্গীর আলম (৪৩) সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতরা হলেন বিজিবির ল্যান্স নায়েক মো. ওমর ফারুক, স্থানীয় রায়হান মিয়া (২৪) ও নুরজাহান বেগম (৪০)। গুলিবিদ্ধ আতিকের গায়ে পাঁচ রাউন্ড গুলির আঘাত রয়েছে। বিজিবি সদস্য সাহাঙ্গীর আলম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় স্থানীয় যুবকদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। বিজিবি সীমান্তবর্তী বসতবাড়ি তল্লাশি ও কয়েকজনকে লাঠিচার্জ করলে জনতা ক্ষুব্ধ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু করে। এ ছাড়া ২০ জানুয়ারি টিপরাখলা সীমান্তে গরু চোরাচালান আটকানো নিয়ে বিজিবি ও স্থানীয়দের মধ্যে মারামারি হয়, যার ফলে অন্তত ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এই মামলার প্রেক্ষিতে ও বৃহস্পতিবারের ঘটনার পর বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম আহত হন। পরে বিজিবি গুলি চালায়। ঘটনার পর বিজিবি অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। রাতেই ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার