- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» কথায় নয়, আমি কাজ দিয়েই প্রমাণ দেবো-হাফেজ মাওলানা মাহমুদুল হাসান
প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) এর গণসংযোগ ও লিফলেট প্রচারণা করা হয়েছে। রবিবার দিনব্যাপী সিলেট সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এর অংশ হিসেবে সিলেট সদর ৭নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা এবং সিলেট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, জালালাবাদ থানা এলাকার মাসুদগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ পরিচালিত হয়।
গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, দিনমজুর ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট বিতরণ করেন। বাজার ও আশপাশের এলাকায় উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় তিনি বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। সিলেটকে সাজাতে, গড়তে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মাঠে নেমেছি।আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সিলেটকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীলবৃন্দ ও কর্মীরা অংশ নেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ জানান, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই সিলেট-১ আসনের বিভিন্ন এলাকা, বাজার ও জনবসতিতে নিয়মিত গণসংযোগ, পথসভা ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর