- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» শৃঙ্খল সমাজ বিনির্মাণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: কয়েস লোদী
প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৬ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল সমাজ বিনির্মানে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর মনকে সুস্থ রেখে একটি আত্মপ্রত্যয়ী সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি একটি আত্মনির্ভর, আত্মপ্রত্যয়ী যুব সমাজ তৈরীর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর।
তিনি সোমবার (২৬ জানুয়ারি) আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মালেকা খানমের সভাপতিত্বে ও মো: ফরিদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক তামান্না রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আবুল কালাম, সিনিয়র প্রভাষক মহিতোষ তালুকদার, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক মো: সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো: ফরিদ উদ্দিন প্রমুখ।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর