- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান
- বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার
- সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
- কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল
» গোয়াইনঘাট-জৈন্তাপুরকে পৌরসভায় রূপান্তরের পরিকল্পনা-আরিফুল হক
প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৬ | সোমবার
গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, শাহ আলম স্বপন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই তিন উপজেলার সার্বিক সমস্যা সমাধানের জন্য প্রথমে আমাকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। নির্বাচিত হলে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ দুই উপজেলাকে পৌরসভার আওতায় আনা গেলে এখানে ‘আরমান প্রকল্প’ বাস্তবায়ন সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নয়নবঞ্চিত এই দুই উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
তিনি আরও বলেন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের জনগণ এখন ভোট দেওয়ার পক্ষে মানসিকভাবে প্রস্তুত। দীর্ঘ ১৮ বছর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সিলেট-৪ আসনের ভোটাররা এবার তাদের ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
