- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৬ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষকে সমর্থন জানিয়েছে লাক্কাতুরা বাগানের চা শ্রমিকরা। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় লাক্কাতুরায় এক বিশাল জনসভায় শতশত চা শ্রমিকরা এক বাক্যে ধানের শীষকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। চা শ্রমিকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে চা শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে। চা শ্রমিকদের ন্যায় সিলেট-০১ আসনের সকল নাগরিকদেরকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তারা।
চা শ্রমিকদের এই বিশাল জনসভায় ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির বলেন, প্রতিটি চা বাগানে শিক্ষার আলো আরো বেশি করে ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেয়া হবে। সকল নাগরিকদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমি ভবিষ্যতে দেখতে চাই চা শ্রমিকদের সন্তানরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে অন্য দশজনের মতো বিভিন্ন সেক্টরে কাজ করবে। বিএনপি ক্ষমতায় গেলে বাগানে বাগানে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসার প্রাথমিক সমস্যার সমাধান করা হবে। বাগানের রাস্তাঘাটের বেহাল দশা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে বাগানের সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। মিথ্যা আশ্বাস দিয়ে ভোট আদায় করতে চাই না উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, চা শ্রমিকদের বেতন অত্যন্ত কম। কিন্তু বাগানের আয়ের পরিমাণ না বাড়ালে মালিকরা বেতন বাড়াতে পারে না। বাগানের আয় বাড়াতে সঠিক পরিকল্পনা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তখন চা শ্রমিকদের বেতন আরো বাড়াতে কোন সমস্যা হবে না।
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সায়েমের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জি এম বাপ্পি, বাগানের মেম্বার রাম বাহাদুর, বাগানের সাবেক মেম্বার রন বাহাদুর প্রমুখ।
গণসংযোগ ও উঠান বৈঠক :
সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেদিকে তিনি যাচ্ছেন সেদিকে মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। খন্দকার মুক্তাদির সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরের ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে এক উঠান বৈঠকে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসহ প্রান্তিক লেভেল থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়নের বড় পরিকল্পনা হাতে নিয়েছে। স্কুলে বাচ্চাদের টিফিনের পরিকল্পনাও করেছে বিএনপি। কারণ অপুষ্টিহীনতার জন্য মেধার প্রকৃত বিকাশ ঘটানো সম্ভব হয় না। কর্মসংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি সহায়তায় সিলেটে শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমেই এই সমস্যা সমাধান করা হবে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আবারো বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনামাফিক উন্নয়ন করা হবে। যাতে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হয়। নতুন বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোট সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক সবার।
মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও জুম্মান আহমদ এবং কাশেম আহমদের যৌথ পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। দুপুরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর, মীরেরগাঁওয়ে প্রচার মিছিল ও গণসংযোগে যোগদান করেন।
এসময় আরো উপস্থিতি ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্থানীয় মুরব্বী আজম আলী মেম্বার, মাসুক মিয়া, আব্দুস সালাম, আবদুল করিম, বাদসা আহমদ, ওয়ারিছ আলী। এদিকে রবিবার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
