- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ‘ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪.৩০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ তারিক স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মোঃ রেজা-উন-নবী বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্যই এবারের জাতীয় নির্বাচন ও গণভোট। জনগণের অধিকার হরণের কোন চেষ্টাই বরদাস্ত করা হবে না। নির্বাচন নিয়ে কাউকে কোন প্রকার অনিয়ম করার সুযোগ দেয়া হবে না। যারাই অনিয়ম করবে তাদেরই মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। কারও কোনো ভয় নেই। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের অধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচন সেই রাষ্ট্র গঠনে আমাদের সহায়তা করবে যেখানে জনপ্রতিনিধিরা জনতার কাতারে এসে জনতার কথা বলবেন।
তিনি আরো বলেন, ভোটাধিকার একজন ব্যক্তির ব্যক্তিগত, নাগরিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকার রাষ্ট্র এবং সংবিধানে উল্লেখ থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে দেশের নাগরিকগণ যথাযথভাবে নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন নাই। এবারের নির্বাচনে মানুষের এই অধিকার নিশ্চিত করার সুযোগ এসেছে। বাংলাদেশ বেতারে বিভিন্ন বার্তা ও শিক্ষামূলক অনুষ্ঠান জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য সম্প্রচার করা হয়ে থাকে। আজকের এই অনুষ্ঠানটিও তেমনি একটি অনুষ্ঠান যার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। এজন্যই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন জাতির পথরেখা ঠিক করার নির্বাচন। তাই আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি আনোয়ারুল হক বলেন, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটাররা কোন ধরনের আশঙ্কা ছাড়াই ভোট প্রদান করার জন্য কেন্দ্রে যাবেন। পুলিশ তার দায়িত্ব সম্পর্কে সজাগ এবং সচেতন রয়েছে।
অনুষ্ঠানে খ্যাতিমান সংগীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, বাঁধন চন্দ্র মোদক এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংগীত শিল্পীরা নির্বাচনী জারি গান, গণভোট সংক্রান্ত গান এবং জনপ্রিয় আঞ্চলিক গানসহ অন্যান্য গান পরিবেশন করেন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর