- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» আঞ্জুমানে আল ইসলাহর অকুণ্ঠ সমর্থন পেলেন খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: আঞ্জুমানে আল ইসলাহর অকুণ্ঠ সমর্থন পেলেন খন্দকার মুক্তাদির বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে অকুণ্ঠ সমর্থন প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে আল ইসলাহর কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এদিকে, খন্দকার মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এছাড়াও পূর্বে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোবহানীঘাট থেকে গনসংযোগে হাজার নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণ করেন। এসময় গণসংযোগ মিছিলে পরিণত হয়।
আল ইসলাহর মতবিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ছাহেব জাদায়ে ফুলতলী এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে খন্দকার মুক্তাদিরের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, সহাবস্থানের ধর্ম। রাজনৈতিক আদর্শ যার যার, কিন্তু ইসলাম সকলের। ভোট পাওয়ার জন্য মনগড়া বক্তব্য দিয়ে ইসলামকে ব্যবহার করা নয়, বরঞ্চ আমরা চাই ইসলামকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে।’
মতবিনিময় সভায় আল্লামা ছাহেব কিবলা ফুলতলীর সুযোগ্য নাতি ও আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, ‘খন্দকার আব্দুল মুক্তাদিরকে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব দোয়া দিয়েছেন। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ছোট ছাহেবের সাথেও তাঁর সাক্ষাৎ হয়েছে। আমাদের পক্ষ থেকে নিঃশর্ত ও অকুণ্ঠ সমর্থন আমরা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘সিলেট-১ আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ আসন। এখান থেকে যিনি বিজয়ী হন, তাঁর দলই সরকার গঠন করে। এজন্য আমরা সবাই মিলে এখানে কাজ করতে হবে। এ আসনে আমাদের হাজারো ক্বারীগণ রয়েছেন। সবাই মিলে আমাদের অঙ্গনে কাজ করে খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করতে হবে।’ নেতৃবৃন্দ আরও বলেন, ‘বিগত দিনে ইসলাম নিযে যেরকম বক্তব্য আমরা দেখেছি, ভোট দিলে নাকি বেহেশতের সার্টিফিকেট মিলে যাবে! এগুলো ভয়াবহ কথা। যা কোনো ইসলামি দল বা রাজনীতিবিদ বলতে পারেন না। এগুলো ইসলামও সমর্থন করে না। এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে।’
সভায় বক্তব্য রাখেন তালামিযের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, আল ইসলাহ সিলেট মহানগরের সভাপতি আলহাজ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, মহানগর তালামিযের সভাপতি হুসাইন আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, আল ইসলাহ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শামিম প্রমুখ।
বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর