- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান
- বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার
- সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
- কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল
» ৭ ফেব্রুয়ারী সিলেট আসছেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: আগামী ৭ ফেব্রুয়ারী সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে ৭ ফেব্রুয়ারী আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জামায়াতের এক প্রস্তুতি সভা বুধবার (২৮ জানুয়ারী) রাতে বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ ও সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু প্রমূখ।
প্রস্তুতি সভায়- আগামী ৭ ফেব্রুয়ারীর নির্বাচনী জনসভাকে সফল করতে সিলেট জেলা ও মহানগরের জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সভায় গণভোটে ‘হ্যা’কে বিজয়ী করতে এবং ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনশক্তিকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
