- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» আমরা নির্বাচিত হলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব- মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা আল্লাহর ঘর থেকে নামাজ পড়ে বের হয়েছি। ইসলাম আমাদের শিখিয়েছে যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে; আর যেখানেই মানুষের সেবা, সেখানেই এগিয়ে যেতে। আমরা আপনাদের খেদমত করার জন্যেই এসেছি। আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেদমতের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। কারও প্রতি জুলুম করা হবে না।
তিনি শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় শেষে জনসাধারণের সাথে দাঁড়িপাল্লার সমর্থনে কুশল বিনিময়কালে এসব কথা বলেন। এসময় একটি প্রচার মিছিল বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বন্দর পয়েন্ট প্রদক্ষিণ করে ধোপাদিঘীরপাড়স্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গণসংযোগ কালে মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আমরা বিশ্বাস করি, কেবল দুনিয়ার মানুষের কাছে নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। আমরা সেই ভয় অন্তরে রেখেই খেদমত করতে চাই। আমরা শাসক হতে চাই না, আমরা হতে চাই মানুষের খাদেম। আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ি। হকের পথে, ন্যায়ের পথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের এই নেক উদ্দেশ্য কবুল করুন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও লেবার পার্টির সিলেট মহানগরীর সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর