- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» পিঠাশিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য: পুলিশ কমিশনার
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী পিঠাশিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের আয়োজন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি আমাদের সংস্কৃতিকেও সমৃদ্ধ করে।
শনিবার (৩১ জানুয়ারি) নগরীর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেটের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ঐতিহ্যবাহী খাবারের প্রসার ও সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর আয়োজনে দিনব্যাপী ‘পিঠা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে ও উপস্থাপক ও সংবাদ পাঠক জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা, পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবতী, উপপুলিশ কমিশনার (ডিসি-সদর) সুদীপ্ত রায়, ডিসি সাইফুল ইসলাম, পুনাকের সাধারণ সম্পাদক সায়মা আক্তার,। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি দক্ষিণের ডিসি রিয়াজুল কবির, এডিসি আকলিমা আক্তার, সিটিএসবি-এর ডিসি আফজাল রশিদ এবং যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ও ইউকে বাংলাদেশ ডেভেলাপমেন্টের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক সামা হক চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, সাইমা সুলতানা চৌধুরী, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার, তাহমিনা হাসান চৌধুরী প্রমুখ।
মেলার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লিপি চৌধুরী এবং গীতা পাঠ করেন বিশ্বজিৎ চক্রবর্তী সুমন। জাতীয় সংগীত পরিবেশন করেন অমিত ত্রিবেদী। মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের হাতের তৈরি নানা রকম ঐতিহ্যবাহী ও মুখরোচক পিঠার পসরা সাজানো হয়। শীতের আমেজে আনন্দঘন পরিবেশে দর্শনার্থীরা সপরিবারে এই মেলা উপভোগ করেন।
পরিশেষে আয়োজক সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা পিঠা উৎসব সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার