- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» আনন্দঘন পরিবেশে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন সম্পন্ন
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট স্টেশন ক্লাব লিমিটেড-এর বার্ষিক বনভোজন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) জৈন্তাপুরের লালাখালের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ‘নাজিমগড় রিসোর্ট’-এ এই বনভোজন অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট শাহ মো: মোসাহিদ আলীর সভাপতিত্বে ও পরিচালক ক্রীড়া বিভাগ যীশু দেব তত্ত্বাবধানে ও পরিচালক,আপ্যায়ন বিভাগ জুম্মা আব্বাস রাজুর পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন, পরবর্তী ক্লাবের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু, সাবেক প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমদ, পরিচালক, অর্থ, পরিল্পনা ও উন্নয়ন বিভাগ এ.এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক,ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক, সাংস্কৃতিক বিভাগ, তানজিনা মুমিন আহমেদ, নাজীম কামরান চৌধুরী, মোসাদেক কোরেশী শামীম, তুহিন কুমার দাস মিকন, জামাল ইয়াকুব, সাইফুদ্দিন খালেদ, জিয়াউল হক, ফজলে এলাহী চৌধুরী, চন্দন সাহা, লিটন বনিক, মুহিবুর রহমান সাবু, মকসুদ আহমদ লিমু, নিহার কুমার রায়, সুপর্ন দে, সৈয়দ গোলাম ফারুক, বনমালী ভোমিক, মোহাম্মদ আরিফ, সোহেল আহমদ চৌধুরী, এ.এম. কয়ছর আহমেদ, একে এম মামনুর রশীদ, রেজা আলী আহমদ চৌধুরী, সিদ্দিকী জালাল উদ্দিন আলবেরুনী, মোছা: বেগম চৌধুরী, বিদ্যুৎ প্রভা সাহা, সিলেট মিরের-এর সাংবাদিক ইয়াহইয়া ফজল প্রমুখ।
সকাল থেকেই ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে রিসোর্ট প্রাঙ্গণ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সবাই মেতে ওঠেন অনাবিল আনন্দে। সবুজে ঘেরা পাহাড় আর লালাখালের নীল জলরাশির মিশেলে দিনটি ছিল অত্যন্ত উপভোগ্য।
ক্লাব সদস্যদের আড্ডা, শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, নারীদের জন্য বিশেষ ইভেন্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক, সাংস্কৃতিক বিভাগ তানজিনা মুমিন আহমদ এর পরিচালনায় অনুষ্টিত হয়। রিসোর্টের চমৎকার লোকেশনে দুপুরের ভোজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ক্লাব প্রেসিডেন্ট বলেন, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। যান্ত্রিকতার বাইরে পরিবারের সাথে এমন একটি সুন্দর দিন কাটাতে পেরে সবাই উচ্ছ্বসিত।
বিকেলে একরাশ স্মৃতি নিয়ে আনন্দভ্রমণ শেষে ক্লাবের সদস্যরা পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা হন। প্রাকৃতিক সৌন্দর্য আর আতিথেয়তায় এবারের বনভোজনটি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর