- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল
প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে দেশ কোন পথে পরিচালিত হবে। একদিকে ইনসাফ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার হাতছানি এবং অপরদিকে লুটপাট-চাঁদাবাজী ও সন্ত্রাসের রাজত্ব সৃষ্টির শঙ্কা। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে নির্বাচিত করুন। আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। কুলাউড়াবাসীর ভালোবাসায় উক্ত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ।
তিনি সোমবার দুপুরে আগামী ৭ ফেব্রুয়ারী আমীরে জামায়াতের কুলাউড়া আগমন উপলক্ষে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে কুলাউড়া ডাক বাংলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে জামায়াত ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী দেশে গণজাগরণের সুচনা হবে। জামায়াত ও ১১ দলীয় জোট বিপুল ভোটে নির্বাচিত হবে। ইনশাআল্লাহ। আগামী ৭ ফেব্রুয়ারী নিজ উপজেলা কুলাউড়ায় বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহশালার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমণ উপলক্ষে পুরো উপজেলা জুড়ে উচ্ছাস বিরাজ করছে। আমীরে জামায়াতের জনসভাকে সফল করতে কুলাউড়াবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা জাকির হোসেন, খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান প্রমূখ।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর