- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সংস্কার প্রশ্নে জামায়াতসহ সব দল একমত থাকলেও একটি দল অধিকাংশ প্রস্তাবে আপত্তি জানায়। পরবর্তীতে জুলাই সনদের আইনী ভিত্তির দাবীতে অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী জানায়। কিন্তু তারা সেখানেও বিপত্তি ঘটালো। তারা একসাথে নির্বাচন ও গণভোটের দাবী করলো। আমরাও সেটা মেনে নিলাম। এরপরে জাতি দেখলো তারা আবার না এর পক্ষে প্রচারণা শুরু করেছে। শেষমেশ জনগণের আকাঙ্ক্ষা দেখে তারেক রহমান হ্যাঁ এর পক্ষে কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রথম ভোটটা গণভোটে হ্যাঁ এর পক্ষে দিন। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদের স্বীকৃতি মিলবে এবং ছাত্র-জনতার শাহাদাৎ ও ত্যাগ সফল-সার্থক হবে।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগকালে এসব কথা বলেন। এর আগে তিনি মঙ্গলবার সকালে পার্ক ভিউ মেডিকেল এলাকায় গণসংযোগ করেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আপনারা যদি ভোটে আমাকে ও জামায়াত জোটকে বিজয়ী করতে পারেন আমরা একটি কল্যাণময় রাষ্ট্র উপহার দিবো ইনশাআল্লাহ। একই সাথে সিলেটবাসীও প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী পেতে পারেন। ডা. শফিকুর রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- শাহপরান (র.) পশ্চিম থানা জামায়াতের আমীর সাহেদ আলী, সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, ২৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সালিম আহমদ, সেক্রেটারি ফারুক আহমদ, গাজী বুরহান উদ্দিন থানা শিবিরের সভাপতি রেজাউল করিম, ২৩নং ওয়ার্ড সেক্রেটারি রাকিব আলী, স্থানীয় বাসিন্দা আনসার আহমদ, সোবহান আহমদ, মুকসেদ মিয়া, বাবলু মিয়া ও আনোয়ার আহমদ প্রমুখ।
এর আগে সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় পথসভা করেন মাওলানা হাবিবুর রহমান। পরে সন্ধ্যায় তিনি সিলেট সদর উপজেলার পিটারগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন। এরপর রাতে নগরীর তেরোরতন বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর