- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
- সিলেটে কোথায় কখন ঈদের জামাত
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
- শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ
- নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী
- প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক
» এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: নির্বাচনী সফরে সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। আগামী ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিসাহিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভা তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসএমপি কমিশনার এই প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জামায়াত আমীরের নিরাপত্তা এবং আলিয়া মাঠের জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবধরণের পদক্ষেপ নেয়া হবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির পক্ষ থেকে কার্যকর ভুমিকা পালন করা হবে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জনসভা সফলে ইতোমধ্যে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনসভা সফলে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
