- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» নগরীতে ধানের শীষের সমর্থনে সাইকেল র্যালিতে খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু নামাজের ইমামতি করেন না, বরং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইমাম ও মুয়াজ্জিনরা নানা অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে হাদিয়া বৃদ্ধি করা। ইনশা আল্লাহ, বিএনপি সরকার গঠন করলে ইমাম-মুয়াজ্জিনগণের হাদিয়া বৃদ্ধির বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর মিরাপাড়ায় এবং পরে সোবাহানীঘাট এলাকায় হাজী নবাব আলী জামে মসজিদে জুম’আর নামাজ পরবর্তী গণসংযোগে এসব কথা বলেন তিনি। এদিকে, খন্দকার মুক্তাদিরের সমর্থনে শুক্রবার সকালে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের নৈতিক ও ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হলেও তাঁদের নিয়োগ ও নিয়োগ অবসানের ক্ষেত্রে এখনো একটি সুস্পষ্ট ও যুগোপযোগী নীতিমালা নেই। বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়োগ ও নিয়োগ অবসানের প্রক্রিয়াকে নীতিমালার আওতায় আনা হবে।’
মসজিদকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে ইমামদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে খন্দকার মুক্তাদির বলেন, ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রাখতে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। সমাজকে সঠিক পথে পরিচালনায় তাঁদের ভূমিকা আরও শক্তিশালী করতে তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে খন্দকার মুক্তাদির ইমামগণ, মুয়াজ্জিনবৃন্দ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরাসরি তাঁদের মতামত, পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীতে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি অনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সিভিক্স ভয়েজ’র উদ্যোগে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার নেতৃত্বে র্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্বিনব্রিজ এলাকায় গিয়ে সুরমা নদীর পার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকে আশিক উদ্দিন আশু, সিভিক্স ভয়েজ’র সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, রুবেল ইসলাম প্রমুখ।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর