- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সিলেট গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন-মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এই জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে। এই সিলেটবাসী সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতি চায় না। প্রিয় সিলেটবাসী ভোট আপনাদের একটি পবিত্র আমানত। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে আপনাদের শাসক নির্বাচিত হবেন। আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে শাসক নয়, আপনাদের সেবক হিসেবে সর্বদা পাশে থাকবো। আমি সংসদে যেতে পারলে সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ভূমিদস্যুমুক্ত করব।
তিনি সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে অনুষ্ঠিত প্রচারমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এক প্রচারমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রচারমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে, বিজয় দেখে আমাদের প্রতিপক্ষ হন্য হয়ে গেছে। একজন বয়োবৃদ্ধ আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এসব কিছু করে এই দাঁড়িপাল্লার জোয়ারকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করি সিলেটবাসী আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাওলানা হাবিবুর রহমানকে সংসদে পাঠিয়ে তাদের রায় দিবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক, যতই চক্রান্ত হোক, এদেশের জনগণ কোনোভাবেই মানবে না ইনশাআল্লাহ। আগামীর নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে প্রজ্ঞাপন জারি করা হলো ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এটি আরো একটি ষড়যন্ত্র। এটি আরেকটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র। এসকল ষড়যন্ত্র মোকাবিলা করে আপনারা আপনাদের ভোট দিবেন। মাওলানা হাবিবুর রহমান সংসদে গেলে এই সিলেটে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না।
এর আগে সোমবার সকালে নগরীর লামাবাজার, তালতলা এলাকায় দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। বাদ জোহর কোর্ট পয়েন্ট থেকে নগরীর ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার