- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে, সিলেট চ্যাপ্টার ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের যৌথ উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের উন্দাপাড়া এলাকায় ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উইমেন এমপাওয়ার প্রজেক্টের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ঈদের বিশেষ উপহার হিসেবে এই ফুড প্যাকগুলো তুলে দেওয়া হয়। জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিটি সঞ্চালনা করেন সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের পরিচালক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় সমবায় অফিস, সিলেটের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) বশির আহমেদ। তিনি তার বক্তব্যে জিএসসি ইউকে-এর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সমবায় অধিদপ্তর সব সময় নারীদের স্বাবলম্বী করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পাশে থাকবে। এই ধরনের প্রজেক্ট নারীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএসসি ইউকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ এবং জিএসসি নর্থ ইস্ট রিজিওন, যুক্তরাজ্যের কোষাধ্যক্ষ আলহাজ্ব আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব এবং হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিএসসি সিলেট চ্যাপ্টারের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রজেক্ট উপপরিচালক শারমিন কবির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও প্রজেক্ট সদস্য রোকশানা আহমেদ পলি এবং জিএসসি সদস্য কয়ছর আহমদ কাওছার। অনুষ্ঠানে বক্তারা বলেন, জিএসসি ইউকে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর মাধ্যমে প্রশিক্ষণার্থী নারীদের ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও জিএসসি সিলেট চ্যাপ্টার এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর