- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্তকরণে গোয়াইনঘাটে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৬ | রবিবার
সংবাদদাতা গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। রবিবার (১৫ মার্চ) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা ও প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মো. শহিদুল ইসলাম, শিশু সুরক্ষা অফিসার এনথনি রংধি সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত করতে ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার হ্রাস, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ মোট ছয়টি বিষয়ে সচেতনতা ও কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
ওয়ার্ল্ড ভিশন আগে গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করলেও এখন থেকে পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোও তাদের কর্মসূচির আওতায় আনা হয়েছে। খুব শিগগিরই গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া, ক্ষুধা ও প্লাস্টিক ব্যবহারমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর