- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেট বিভাগের ৩ জেলা পরিষদের প্রশাসক হলেন যারা
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক :::সিলেটের ৩ জেলাসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট বিভাগের ৩টি জেলা হল সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ। আজ রবিবার (১৫ মার্চ) এ নিয়োগ দেয় সরকার।
সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমকে।
আবুল কাহের চৌধুরী শামীম গত সংসদ নির্বাচনে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহম চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন। দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারই পুরস্কার হিসাবে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।
মিজান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণায় অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান।
তিনি ছাত্রদল নেতা হিসাবে যেমন বেশ জনপ্রিয় ছিলেন তেমনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবেও জনপ্রিয়। তাছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে মৌলভীবাজার জেলা পরিষদ আরও গতিশিল হবে বলেই মনে করছেন রাজনীতি সচেতনরা।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার