- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ১৬. মার্চ. ২০২৬ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও দ্বীনি শিক্ষার বিকল্প নেই। লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে ইলমে দ্বীন বিতরণের মাধ্যমে আদর্শ মানুষ গড়ার কাজ করে যাচ্ছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় নিবেদিত হওয়া প্রতিটি মুমিনের পবিত্র দায়িত্ব। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বাংলাদেশ তথা বিভিন্ন দেশে হাজার হাজার সেন্টার পরিচালিত হচ্ছে। সেই সব সেন্টারে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পবিত্র কুরআন শিক্ষা অর্জন করে আদর্শ জীবন গড়ে তুলছে। তিনি আরও বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভ্রাতৃত্ব ও ত্যাগের এক মহান শিক্ষা। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) যে আদর্শ আমাদের শিখিয়ে গেছেন, সেই অনুযায়ী আমাদের আমল ও আখলাক গঠন করতে হবে। তিনি উপস্থিত ছাত্র ও অভিভাবকদের দ্বীনি শিক্ষায় আরও মনযোগী হওয়ার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আল ইসলাহ’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রবিবার (১৫ মার্চ) দক্ষিণ সুরমার চন্দিপুল সংলগ্ন পিরোজপুরস্থ গুলবাহার মাদরাসা কমপ্লেক্সে লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল ইসলাহ দক্ষিণ সুরমা সিলেটের অর্থ সম্পাদক হাজী আলা উদ্দিন, তেতলী ইউনিয়ন আল ইসলাহ সহ-সভাপতি সদাই মিয়া, সোনা মিয়া সিদ্দিকী, ক্বারী আলী আহমদ, ক্বারী রফিকুল ইসলাম, কামরান আহমদ খান, হাফিজ গোলজার আহমদ চৌধুরী প্রমুখ।
মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি এ কে এম মনোওর আলী। আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর