- সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
- সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- কৃষি ও জলাশয়ের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ১০ দফা দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেটে সমাবেশ
- জাফলংয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত দিলেন ৮৫ জন
- জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-মন্ত্রী আরিফ
- কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির ১০ দফা দাবি আদায় পাগলা বাজারে সমাবেশ
- শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি-মন্ত্রী খন্দকার মুক্তাদির
- শাহেল রহমান এর পিতা’র মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক
- সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস
» সাগর পথে গ্রিসে যাওয়ার সময় নিহতদের মধ্যে ৪ জন দিরাইয়ের
প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: লিবিয়া হয়ে সাগর পথে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার সময় মর্মান্তিকভাবে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪ জন রয়েছেন। নিহতরা হলেন উপজেলার তারাপাশা গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে নুরুজ্জামান সরদার ময়না (৩০), আব্দুল গণির ছেলে সাজিদুর রহমান (২৮), ইসলাম উদ্দিনের ছেলে শাহান মিয়া (২৫) এবং রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৩৮)।
নিহতদের স্বজনরা অভিযোগ করেন, দিরাই উপজেলার তারাপাশা গ্রামের ওয়াকিব মিয়ার ছেলে মুজিবুর রহমান নামের এক মানবপাচারকারীর সঙ্গে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়রা দ্রুত নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় জড়িত মানবপাচার চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২১ মার্চ লিবিয়ার তুবরুক উপকূল থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। টানা ছয় দিন খাবার ও পানির অভাবে নৌকায় থাকা যাত্রীরা মানবেতর জীবনযাপন করেন। এ সময় অসুস্থতা ও অনাহারে কয়েকজনের মৃত্যু হলে মানবপাচারকারীরা তাদের মরদেহ সাগরে ফেলে দেয় বলে জানা গেছে।
সর্বশেষ খবর
- সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
- সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- কৃষি ও জলাশয়ের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ১০ দফা দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেটে সমাবেশ
- জাফলংয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত দিলেন ৮৫ জন
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
