- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন
প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে জালালাবাদ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালের পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে এই ওটি উদ্বোধন করা হয়।
অপারেশন থিয়েটার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো: সারওয়ার আলম।
উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চক্ষু চিকিৎসায় জালালাবাদ চক্ষু হাসপাতাল দীর্ঘদিনের একটি সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হাসপাতালকে আরও আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা সম্ভব। হাসপাতালের উন্নয়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ও সমিতির সাধারণ সম্পাদক ডা. মো: নাসির উদ্দিন। তিনি বলেন, হাসপাতালে আগত রোগীদের স্বল্পমূল্যে মানসম্মত সেবা বজায় রেখে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির লক্ষ্যে আউটডোর রোগীর সংখ্যা ও অপারেশনের পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তিনি হাসপাতালের আধুনিকায়নে কারিগরি সহায়তাসহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
হাসপাতালের পরিচালক ডা. এম. এ. মতিন হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়মিত তত্ত্বাবধান করার জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সমিতির সদস্য সৈয়দ কাওছার আহমদ অ্যাডভোকেট, প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো: নাহিয়ান বখত এবং মেডিকেল অফিসার মো: মোস্তাফিজুর রহমান।
এর আগে জেলা প্রশাসক ও সিভিল সার্জন হাসপাতালে পৌঁছালে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর