- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র উদ্যোগে ‘এআই’প্রযুক্তির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ নিয়ে আইসিটি সেমিনার
প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসার আধুনিকায়ন ও প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর গুরুত্ব তুলে ধরতে সিলেটে এক ব্যতিক্রমী আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ ‘হোটেল নির্বাণ ইন’-এ বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল শীর্ষক এই সেমিনারের আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। প্রশিক্ষণে ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাফিসা শবনম এর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র, উদ্যোক্তা মালেকা পারভীন মলি, মোসা: শামসুন্নেসা সোমা, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর মহানগরের সভাপতি জহুরা আক্তার।
সেমিনারে উপস্থিত উদ্যোক্তাদেরকে কীভাবে খুব সহজে এআই টুলস ব্যবহার করে পণ্য বিপণন, গ্রাহক সেবা এবং ব্যবসায়িক পরিকল্পনা সাজানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেন রুবাইয়া মেহজাবিন পলী, পার্থ প্রতিম রায়, কুমার নিটোল।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে এআই প্রযুক্তির বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
তারা আরো বলেন, বরাবরই নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ‘এআই’ নিয়ে এই সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সিলেটের স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা, আইসিটি বিশেষজ্ঞ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর