- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সাংবাদিক আক্রান্তের ঘটনাসহ সিলেটে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা প্রেসক্লাবের উদ্বেগ
প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও সাংবাদিক আক্রন্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। রোববার (৫ এপ্রিল) গণম্যাধমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এই উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, মহানগর এলাকায় অপরাধ প্রবণতা ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। পুলিশি টহল এবং চেকপোস্ট বসানো সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আধারে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা সিলেট নগরীর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টির প্রতিই ইঙ্গিত দিচ্ছে।
গতকাল ৪ এপ্রিল সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন ও ক্লাবের সাবেক সদস্য ওহী আলম রেজা ছিনতাইকারীদের কবলে পড়েন। রায়হানকে জখম করা হয় এবং রেজার শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। উভয় ঘটনাই জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে না। পবিত্র এই নগরীতে যাতে এরকম আর কোনো ঘটনা না ঘটে, সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস রাখতে চাই। এই ঘটনাকে কোনো ভাবেই ভিন্নখাতে প্রবাহিত করার সুযোগ নেই। স্বাধীন সাংবাদিকতাকে কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত করা না হয়, সে বিষয়টিও সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে মেনে চলবেন বলে সাংবাদিক নেতৃবৃন্দ বিশ্বাস করেন।
জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, একটি সুন্দর নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একটি অপরিহার্য অনুষঙ্গ। দুই সাংবাদিকের আক্রান্ত হওয়াসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ক’টি ঘটনায় সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হোক।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর