- সিলেটসহ সারা দেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
- সিলেট আইডিয়াল সোসাইটি ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর
- সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
- যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ
- প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন
- সিলেটে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে গ্রেপ্তার ১০৫ জন
- গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর জরুরি সভা অনুষ্ঠিত
- দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্য মন্ত্রী মুক্তাদির
- মধ্যরাতে শাবিপ্রবিতে দুই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শিক্ষার্থী
- সিলেটে নতুন সংযোগ বিষয়ে জালালাবাদ গ্যাসের ব্জ্ঞিপ্তি
» সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: জেন্ডার স্টিরিওটাইপ নিরসন এবং সাম্যভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রজেক্টের আওতায় ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি, সিলেট এর আয়োজনে সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার ( ১২ এপ্রিল ) সকালে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জনাব মোঃ আব্দুর রউফ শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তপন চন্দ্র পাল, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, পুবালি ব্যাংক উপশহর ব্রাঞ্চের কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ, এবং সিলেট জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান শাহিন।
সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহেদ আহমদ শান্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোঃ শাহীন আহমদ, যুব উন্নয়ন অধিদপ্তরের ডাটা এন্ট্রি অফিসার মোঃ মনির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেটের সদস্য রাজিয়া বেগম, খাদিমনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, এবং হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম।
এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও সংগঠনের সহ-সভাপতি নুসরাত উম্মে সাজিদা, যুব বিষয়ক সম্পাদক সদরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা রহমান তাসনিম।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, “তারুণ্যের অগ্রযাত্রায় জেন্ডার বৈষম্য একটি বড় বাধা। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি নেতাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা সিলেটে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই।” প্রধান অতিথি তার বক্তব্যে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যুব উন্নয়নে জেন্ডার সমতার গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য যে, নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে এই প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
