- সিলেটসহ সারা দেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
- সিলেট আইডিয়াল সোসাইটি ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর
- সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
- যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ
- প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন
- সিলেটে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে গ্রেপ্তার ১০৫ জন
- গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর জরুরি সভা অনুষ্ঠিত
- দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্য মন্ত্রী মুক্তাদির
- মধ্যরাতে শাবিপ্রবিতে দুই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শিক্ষার্থী
- সিলেটে নতুন সংযোগ বিষয়ে জালালাবাদ গ্যাসের ব্জ্ঞিপ্তি
» সিলেট আইডিয়াল সোসাইটি ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের রোগীদের জন্য অধিকতর উন্নত এবং নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে ভারতের অন্যতম বৃহৎ চেইন হাসপাতাল ব্রান্ড ‘মনিপাল হাসপাতাল’ সিলেটে তাদের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্থানীয় হেলথকেয়ার ফেসিলিটেটর কনসাল্টেন্ট ‘সিলেট মেডিকেয়ার’-এর সহায়তায় সিলেটে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে ‘সিলেট আইডিয়াল সোসাইটি’র সদস্যদের সাথে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে একই স্থানে স্থানীয় হেলথকেয়ার ফেসিলেটেটর, রোগী ও তাদের স্বজন এবং স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মইন রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস গ্রুপ এভিপি ভিকাশ তায়ের, মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস চিফ ম্যানেজার এবং রিজিওনাল হেড সার্ক রাম গোপাল বর্ধন, মনিপাল হাসপাতালের শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হসপিটাল পরিচালক সঞ্জয় সিংহ মাহাপাত্র, মনিপাল হাসপাতালের কনসাল্টেন্ট ও বাংলাদেশ হেড খালিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল সোসাইটির প্রেসিডেন্ট ফাহিম আহমেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ মাহবুব আহমেদ চৌধুরী।
মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস গ্রুপ এভিপি ভিকাশ তায়ের, বলেন, ভারতের বেসরকারি স্বাস্থ্যখাতে নতুন মানদণ্ড স্থাপনকারী এই হাসপাতালের ৪৯টি শাখা এবং ১২,৬০০-এর অধিক শয্যা রয়েছে। আন্তর্জাতিক রোগীদের জন্য তাদের রয়েছে বিশেষ ‘ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার প্রোগ্রাম’। এর মাধ্যমে ভার্চুয়াল কনসালটেশন থেকে শুরু করে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাপনা অত্যন্ত সহজ করা হয়েছে। এখন থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মনিপাল হাসপাতালের সাথে যুক্ত হতে পারবেন। এখান থেকে রোগীরা যেসব সুবিধা পাবেন রোগ অনুযায়ী সঠিক বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন ও অ্যাপয়েন্টমেন্ট। মেডিকেল ভিসা ও যাতায়াত সংক্রান্ত পূর্ণাঙ্গ সহায়তা। টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ। জরুরি প্রয়োজনে দুষ্প্রাপ্য ওষুধ সংগ্রহের সহযোগিতা। ভারতের ২৪টি শহরের ৪৯টি চেইন হাসপাতালের যে কোনোটিতে ভর্তির সহায়তা। কেবল রোগী নয়, স্থানীয় চিকিৎসক ও হাসপাতালের সাথে অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনাও রয়েছে মনিপাল হাসপাতালের। প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে সিলেটে বিশেষ প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে, যা স্থানীয় চিকিৎসকদের জন্য উন্মুক্ত থাকবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুস্তাকিম চৌধুরী অনি, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সিটি কর্পোরেশন ঠিকাদার এসোসিয়েশন-এর সভাপতি মাসুম ইফতিখার রাসুল সিহাব, সিলেট রড সিমেন্ট মালিক সমিতি সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, শাহজালাল ভার্সিটির এসিস্টেন্ট রেজিস্ট্রার কাওসার আহমেদ চৌধুরী, শাকিল আহমদ, মিদহাত মিশু, শহিদুল হক সুহেল বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ ক্লাবের সদস্যবৃন্দ। সভায় মনিপাল হাসপাতাল এবং সিলেট আইডিয়াল সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
