- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের ‘সবক প্রদান’ ও দোয়া মাহফিল
প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২৬ | বুধবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ‘সবক প্রদান’, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বাদ জোহর আখালিয়া বড়গোলস্থ মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিনের সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন, জামেয়া দারুসসালাম সিলেটের মুহাদ্দিস মুফতী মিজানুর রহমান, জামেয়া ইসলামীয়া ছালিয়া সিলেটের মুহতামিম মাওলানা মনোয়ার হোসাইন মাহমুদী, জামেয়াতুল খাইর আল ইসলামীয়া সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতী আব্দুল কাদির মাসুম এবং দারুল কোরআন মাদ্রাসা আখালিয়ার মুহতামিম মাওলানা ঈসা সালমান। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্র অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিরা ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের কেবল কিতাবি বিদ্যায় পারদর্শী হলে চলবে না, বরং আমল ও আখলাকের মাধ্যমে নিজেকে প্রকৃত নায়েবে নবী হিসেবে গড়ে তুলতে হবে। নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই সময়ের সঠিক মূল্যায়ন এবং নিষ্ঠার সাথে ইলম অর্জনে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সমাজ ও জাতির সঠিক দিকনির্দেশনার জন্য যোগ্য ও আদর্শ আলেম তৈরির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ‘সবক প্রদান’ করা হয়। পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর