- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত
প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সুনামগঞ্জের পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার হোসেন (১৭) সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তারা বর্তমানে জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যান। এসময় ট্রাকটি তাকে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে তার শরীরের নিচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করার চেষ্টা চালায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।স্থানীয় সংবাদ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, অত্যন্ত গুরুতর অবস্থায় শাহরিয়ারকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাকে সিলেটে পাঠানোর প্রস্তুতি চলাকালীন ১০-১২ মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর