- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার
প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২৬ | বুধবার
সিলেট বিএম ডেস্ক :: ডিজেলের দাম বাড়লেও সিলেটে এখনো বাড়েনি আন্তঃজেলা রুটের বাস ভাড়া। জাফলং, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও বড়লেখাসহ বিভিন্ন রুটে আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে দূরপাল্লার রুটে ইতোমধ্যে ভাড়া বাড়িয়েছে পরিবহন কোম্পানিগুলো।সিলেট বাস টার্মিনাল থেকে জাফলং যেতে এখনো নেওয়া হচ্ছে ১২০ টাকা এবং সোবহানীঘাট থেকে ১১০ টাকা।
জাফলং রুটের বাসের কর্মী আল-আমিন জানান, আগে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০০ টাকা। কয়েকদিন ধরে তা বেড়ে ১১৫ টাকায় দাঁড়ালেও জাফলং রুটের ভাড়া বাড়ানো হয়নি।
সিলেট জকিগঞ্জ বাস মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ আজিম বলেন, ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটি মালিক সমিতির বিষয়। তবে তেলের বাড়তি খরচ বহন করতে গিয়ে চালক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি জানান, সিলেট থেকে জকিগঞ্জ রুটে আগের তুলনায় ৫০০ থেকে ৭০০ টাকার বেশি তেল খরচ হচ্ছে। বিয়ানীবাজার ও বড়লেখা রুটেও একই অবস্থা। বর্তমানে শ্রমিকদের প্রাপ্য অর্থের একটি অংশ তেলের পেছনেই চলে যাচ্ছে। সামনে তেলের দাম আরও বাড়লে লোকাল ভাড়াও বাড়তে পারে বলে আভাস দেন তিনি।
জকিগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা ও সিতারকান্দি রুটের বাসচালক কামাল আহমেদ বলেন, আগে যে আয় হতো এখন তার বড় অংশই তেলের খরচে চলে যাচ্ছে। এরপরও ভাড়া বাড়ানো হয়নি। বর্তমানে সিলেট থেকে জকিগঞ্জ ভাড়া ১৯০ টাকা, বড়লেখা ১৫০ টাকা এবং বিয়ানীবাজার ১১০ টাকা রয়েছে।
অন্যদিকে দূরপাল্লার রুটে নতুন ভাড়া কার্যকর হয়েছে।
এনা পরিবহনের সিলেট কাউন্টারের ক্যাশিয়ার সোহেল আহমদ জানান, সরকারের নির্ধারিত ঢাকার ভাড়া ৭১০ টাকা হলেও তারা যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন ৭০০ টাকা। নরসিংদীর ভাড়া ৫৫০ টাকার পরিবর্তে ৫২০ টাকা এবং ঢাকার এসি বাসে ১৭০০ টাকার পরিবর্তে আগের মতোই ১৫০০ টাকা নেওয়া হচ্ছে। যাত্রীদের কথা বিবেচনা করেই কম ভাড়া রাখা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ২৫ এপ্রিল বিকেল থেকে নতুন ভাড়া কার্যকর হয়। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ম্যানেজমেন্ট থেকেই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সফটওয়্যারে আপডেটের মাধ্যমে সেই ভাড়াই নেওয়া হচ্ছে।
সিলেট কদমতলীর হানিফ কাউন্টারের মাস্টার ওয়াহিদুজ্জামান জানান, ঢাকা, ভৈরব ও নরসিংদী রুটে ভাড়া বেড়েছে। ঢাকার ভাড়া ৭০০ টাকা থেকে বেড়ে ৭৪০ টাকা হয়েছে। তেলের দাম বৃদ্ধির ৫ থেকে ৬ দিন পর বিআরটিএর চার্ট অনুযায়ী নতুন ভাড়া কার্যকর করা হয়। ভৈরব ও নরসিংদীর ভাড়া বেড়েছে ৩০ টাকা করে।
আল মোবারাকা পরিবহনের কদমতলী কাউন্টারের ম্যানেজার রেজাউল বলেন, ভাড়া বাড়ার পর যাত্রীদের সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হচ্ছে। যাত্রীরা বাড়তি ভাড়া দিতে চাইছেন না। আবার কাঙ্ক্ষিত সংখ্যক যাত্রীও মিলছে না। ফলে মালিকপক্ষও ক্ষতির মুখে পড়ছে। তিনি জানান, আগে ঢাকার ভাড়া ছিল ৫০০ টাকা, এখন তা ৫৬০ টাকা হয়েছে। অনেক সময় যাত্রীদের কাছ থেকে ১০ টাকা কমও নেওয়া হয়। কিন্তু তাতেও খরচ উঠছে না। যাত্রী সংকটে ১৩ জন যাত্রী নিয়ে একটি বাস ছাড়লেও যেখানে প্রায় ১৪ হাজার টাকা খরচ হয়, সেখানে ভাড়া থেকে উঠছে মাত্র সাড়ে ৬ হাজার টাকা।
এদিকে যাত্রীরা বলছেন, তেলের দাম বাড়ায় ভাড়া বাড়াটা স্বাভাবিক। ঢাকাগামী যাত্রী নাঈম বলেন, দেশের পরিস্থিতির কারণে নাগরিক হিসেবে কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়াও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে কাঁচপুরগামী যাত্রী রোজিনা বলেন, একটার পর একটা সমস্যায় সাধারণ মানুষ চাপে পড়ছে। বাড়তি ভাড়া গরিব মানুষের জন্য আরও বড় ভোগান্তি তৈরি করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার
