- ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ
- সিলেটে হামে এ পর্যন্ত ২৬ শিশুর মৃত্যু, গত ২৪ ঘন্টায় দু’জন
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন
- নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯
- মোহনা সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে ও প্রবাসী হেপী চৌধুরীর আর্থিক সহযোগিতায় বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ
- সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী
- কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২
- সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
» ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ
প্রকাশিত: ১০. মে. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক :: সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর তালতলা পয়েন্টস্থ ভি.আই.পি রোডের মাহমুদ শাহ শপিং সেন্টারে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), সিলেট জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম সফর আলী খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, মহানগরের অর্থ সম্পাদক আমিনুল্লা আল-আমিন, ট্রেড ইউনিয়নের সদস্য মো: খলিল মিয়া, হোটেল শ্রমিক মহিলা কমিটির সম্পাদক রিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, হোটেল শ্রমিক নেতা হারুন মিয়া, মো: বেলাল মিয়া, মো: আলী আহমদ, মো: কাহের মিয়া, মো: হাসান, মো: হেলাল মিয়া, মো: হৃদয়, মোছা: মনি বেগম প্রমুখ।
সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো, হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে আগামী ৬ মাসের খাদ্য সহায়তা প্রদান। কৃষকদের সকল প্রকার কৃষি ঋণ মকুব করা। গবাদি পশুর জীবন রক্ষায় বিনামূল্যে পশুখাদ্য বরাদ্দ করা।
সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে বর্তমানে চরম দিশেহারা। তারা ফসল হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় সাধারণ কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে সরকারকে অবিলম্বে বিশেষ প্রণোদনা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় এই অঞ্চলের কৃষি ও কৃষক বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।
সমাবেশে বক্তারা হাওরাঞ্চলের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে কৃষকদের রক্ষায় সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাওরাঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ
- সিলেটে হামে এ পর্যন্ত ২৬ শিশুর মৃত্যু, গত ২৪ ঘন্টায় দু’জন
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন
- নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯
- মোহনা সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে ও প্রবাসী হেপী চৌধুরীর আর্থিক সহযোগিতায় বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর