- সিলেটে এবার মাদক সেবন করিয়ে শিশুকে ‘ধর্ষণ’
- এখন শুধু এটুকু বলি-দেশ ভালো নেই সিলেটে ডা.শফিকুর রহমান
- নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত কাজ করা শুরু হবে: সিসিক প্রশাসক
- সিলেটে বন্ধুকে হত্যার নেপথ্যে ‘পরকীয়া’
- সিলেটে হাম উসের্গে আরও এক শিশুর মৃত্যু
- শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগরের দোয়া মাহফিল
- সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল
- সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
- প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক
- লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
» নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত কাজ করা শুরু হবে: সিসিক প্রশাসক
প্রকাশিত: ০২. জুন. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন। তাই সড়কটি এবং সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক, দর্শনদেউড়ি সড়ক, সংশ্লিষ্ট ড্রেন ও ছড়া পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। এ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এলাকার সকল রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হবে। সিলেটবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
এ সময় সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, পায়রা সমাজকল্যাণ সংঘের আব্দুল হামিদ, সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ.এস. জায়গিরদার বাবলা, সংঘের প্রচার সম্পাদক শাহিদ আহমদ, প্রকাশক রাজিব চৌধুরী সহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
